1 Answers
উপকরণ : পাকা আম ১টি, আপেল ১টি, আঙ্গুর ১০০ গ্রাম, পাকা সাগর কলা বড় ১টি, চিনি পরিমাণ মতো, দুধ ২ লিটার কাস্টার্ড পাউডার পরিমাণ মতো, কনডেন্সড মিল্ক ২/৩ টেবিল চামচ, বাদাম সামান্য, পেস্তাবাদাম সামান্য। যেভাবে তৈরি করবেন : দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। সাথে চিনি মিশিয়ে চুলা থেকে নামানোর ১০ মিনিট আগে আলাদাভাবে গরম পানিতে কাস্টার্ড পাউডার মিশিয়ে ঐ পাত্রে ছেড়ে দিন। ঘন অবস্থায় কনডেন্সড মিল্ক মিশিয়ে নামিয়ে ফলগুলো পছন্দ অনুযায়ী বিভিন্ন সাইজে ও ডিজাইনে টুকরো করে ভালভাবে মিশিয়ে নিন। এবার আধা ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে বাদাম ও পেস্তাবাদাম কাস্টার্ডের ওপর ছড়িয়ে দিন।
2564 views
Answered