1 Answers

উপকরণ
ভ্যানিলা বিন ১টা, ঘন ক্রিম ১ কাপের ৪ ভাগের এক ভাগ, জিলেটিন গুঁড়া ১ টেবিল চামচ, দুধ ৩ টেবিল চামচ, চিনি ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, ডিমের কুসুম ৫টি, কম ঘন ক্রিম ১ কাপের ৪ ভাগের ১ ভাগ, স্ট্রবেরি ৬টি।

যেভাবে তৈরি করবেন
১. ক্রিমের মধ্যে ছোট ছোট টুকরো করে ভ্যানিলা বিন দিন। অল্প তাপে কিছুক্ষণ জ্বাল দিয়ে উঠিয়ে নিয়ে এক ঘণ্টা রেখে দিন।
২. এরপর বিন উঠিয়ে ভেতরের বিচি বের করে নিন। এর মধ্যে ক্রিম মেশান। এরপর জিলোটিন এবং দুধ দিন।
৩. ডিমের কুসুম ও চিনি একত্রে মিশান। মিঙ্ারে ক্রিম দিন এবং আস্তে আস্তে চিনি মেশানো কুসুম দিন। অল্প একটু পানি দিয়ে ফোটান, যাতে ঘন হয়।
৪. চুলা থেকে নামিয়ে আবার দুধ ও জিলোটির পাউডার মেশান।
৫. এবার পাত্রটি সাধারণ তাপমাত্রায় রেখে দিন।
৬. এরপর পরিবেশন পাত্রে রেখে রেফ্রিজারেটরে ৪ থেকে ৫ ঘণ্টা রেখে দিন।
৭. শক্ত হলে পাত্র থেকে তুলে স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


 

2734 views Answered

Related Questions

Next steps