1 Answers

উপকরণ : নারিকেল কোরানো ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, ঘি আধা কাপ, দুধ ৩ টেবিল চামচ, কনডেন্সমিল্ক আধা টিন, এলাচ গুঁড়া ১ চা চামচ, কিসমিস পরিমাণমতো, চিনি আধা কাপ।

প্রস্তুত প্রণালি : কোরানো নারিকেল বেটে নিন। প্যানে ঘি দিয়ে নারিকেল বাটা, এলাচ গুঁড়া, চিনি, কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়ূন। এবার চালের গুঁড়া সামান্য পানি দিয়ে গুলিয়ে দিন। যখন আঠালো হয়ে আসবে নাড়তে কষ্ট হবে, তখন একটি প্লেটে ঘি মাখিয়ে ঢেলে দিন। ঠাণ্ডা হলে কেটে বা সাজিয়ে পরিবেশন করুন।

2859 views Answered

Next steps