1 Answers
উপকরণ : পেঁপে পেস্ট ২ কাপ, গাজর পেস্ট ২ কাপ, আলুর পেস্ট ২ কাপ, ঘি ২ কাপ, কনডেন্স মিল্ক ১ টিন, গুঁড়া দুধ ২ কাপ, তরুল দুধ ২ কাপ, এলাচ গুঁড়া ২ চা চামচ, দারুচিনি ৫/৬ টুকরা, কিসমিস ২ টেবিল চামচ, চিনি ৩ কাপ, কাজু বাদাম ২ টেবিল চামচ, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, জাফরান সামান্য।
প্রস্তুত প্রণালি : আলু সিদ্ধ করে বেটে নিন। পেঁপে ও গাজর সিদ্ধ করে আলাদা আলাদা বেটে নিন। এবার প্যানে ঘি দিয়ে এলাচ, দারুচিনি ও কিসমিস দিন। এবার আলু পেস্ট, তরল দুধ, গুঁড়া দুধ সব রকম বাদাম দিয়ে নাড়ূন। চিনি দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। আঠালো হয়ে এলে জাফরান দিন। যখন নাড়তে কষ্ট হবে তখন প্লেটে ঘি লাগিয়ে তাতে হালুয়া ঢেলে সমান করে দিন। একইভাবে আলাদা আলাদা করে পেঁপে ও গাজরের হালুয়া তৈরি করুন। আলুর ওপর গাজরের স্তর দিয়ে সমান করে দিতে হবে। আবার গাজরের স্তরের ওপর পেঁপের স্তর দিয়ে সমান করে সাজিয়ে পরিবেশন করতে হবে।
2656 views
Answered