1 Answers

উপকরণ : চিংড়ি মাছ (ছোট) ২৫০ গ্রাম, আলু কিউব করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি করে কাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদাবাটা আধা চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৪-৫টি, জিরা গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী এবং পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখুন। তেলে পেঁয়াজ হালকা ভেজে সব বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভুনা ভুনা করে তাতে কিউব করা আলু, কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে পরিমাণমতো পানি, ধনেপাতা কুচি এবং জিরা গুঁড়া দিয়ে মাখা মাখা করে রান্না করে নামিয়ে পরিবেশন করুন আলু চিংড়ি তরকারি।

2587 views Answered

Next steps