1 Answers
উপকরণ: মটরের ডাল ২৫০ গ্রাম, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, আলু আধা কাপ, আস্ত জিরা আধা চা-চামচ, তেল সিকি কাপ, লবণ ১ চা-চামচ, খাবার সোডা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল-চামচ, বিট লবণ ১ চা-চামচ, তেঁতুলের মাড় অর্ধেক কাপ, আলু (কিউব) ১ কাপ, ধনেপাতা ৪ টেবিল-চামচ, শসা (কিউব) ১ কাপ, টমেটো কিউব ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ।
প্রণালি: ডাল ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর লবণ ও সোডা দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে নামাতে হবে। আলু সেদ্ধ করে কিউব করে কেটে নিতে হবে। পাত্রে তেল দিয়ে আস্ত জিরার ফোড়ন দিয়ে মরিচগুঁড়া, ধনেগুঁড়া, তেঁতুলের মাড় ও বিট লবণ দিয়ে কষাতে হবে। এবার সেদ্ধ ডাল ও আলু কিউব ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ চেখে নামাতে হবে। ঠান্ডা হলে ঘুগনির মিশ্রণ টমেটো, শসা কিউব, ধনেপাতা কুচি, কাঁচা মরিচসহ একসঙ্গে আলতোভাবে মিশিয়ে পরিবেশন করুন।
2828 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy