1 Answers
উপকরণ : মুগডাল আধা কাপ, মটর ডাল আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, টমেটো কুচি আধা কাপ, পানি পরিমাণমতো।
প্রণালি : মুগডাল ও মটরডাল ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার চুলায় পাত্র দিয়ে মুগডাল ও মটরডাল পানি ও লবণ দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে নামিয়ে ঘুটে নিন। অন্য একটি পাত্র চুলায় দিয়ে তাতে ঘি দিন। ঘি গরম হলে একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, মরিচ, দারুচিনি দিয়ে ভাজা ভাজা হলে টমেটো দিয়ে ভালো করে ভাজুন। ভাজা হলে ডালে ঢেলে মিশিয়ে চুলায় বসান। ফুটে উঠলে তেল ভেসে উঠবে। এবার কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ডাল মাখানি।
2464 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy