1 Answers
উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। মসুরের ডাল মিহি করে বাটা ১০০ গ্রাম। লবণ সামান্য, চিনি ও পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল। প্রস্তুত প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং পরিমাণমতো তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটি শক্ত ডো তৈরি করুন। পরিমাণমতো পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। এ থেকে পরিমাণমতো ডো নিয়ে রুটির মতো বেলে লম্বা লম্বা করে কেটে নিন। এরপর ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম থাকতেই ভাজা মুরালিগুলো সিরায় দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
3310 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy