আজরাইল (আঃ) ত জান কবজকারী ফেরেশতা। তিনি কিভাবে একসাথে একাধিক জান কবজ করেন?
আমরা সকলেই জানি সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর নির্দেশে এই কাজটি করে থাকেন হযরত আজরাইল (আঃ)।
বিশ্বের নানা প্রান্তে একই সময়ে অনেকেই মৃত্যুবরণ করে। হযরত আজরাইল (আঃ) ই ত জান কবজকারী একমাত্র ফেরেশতা ।
তিনি কিভাবে একসাথে একাধিক প্রাণীর জান কবজ করেন?
কেউ আমাকে ইসলামবিরোধী মনে করবেন না। মনে প্রশ্ন জাগল - তাই প্রশ্ন করলাম.....
2 Answers
আপনি আমরা তো সবাই জানি পৃথিবীতে সূর্য একটি।কিন্তু একই সাথে পৃথিবীর শত শত দেশ আলোকিত করতে পারে।আল্লাহর সৃষ্টি সূর্য যদি একই সাথে শত শত দেশ আলোকিত করতে পারে তাহলে আল্লাহর সৃষ্টি আজরাইল আ: মহান আল্লাহর নির্দেশে একই সাথে লক্ষ লক্ষ মানুষের জিবন নিতে পারবেন।
কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, حَتَّىَ إِذَا جَاء أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لاَ يُفَرِّطُونَ অর্থাৎ অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। [সুরা আনআম : ৬১] এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আবি হাতেম ও ইবনে আবি শায়বা রহ. হযরত আবদুল্লাহ ইবনে আববাস রাযিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে, উক্ত আয়াতে কারিমার মাঝে رسل (রুসুল) শব্দ দ্বারা রুহ কবজ করার সময় আযরাইলের সঙ্গে উপস্থিত সহকারী ফিরিশতাগণকেই বুঝানো হয়েছে। হযরত রবি ইবনে আনাস রহ. বলেন, রুহ কবজ করার সময় মালাকুল মাউতের সঙ্গে তাঁর সহকারী হিসেবে একদল ফিরিশতা উপস্থিত থাকেন। কিন্তু হযরত আযরাইল আ.-ই মূল দায়িত্ব পালন করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy