2 Answers
আপনি android ফোনেৱ সেটিংসে গিয়ে about নামে একটি অপশন আছে সেখানে গেলে দেখতে পাৱবেন?
6939 views
Answered
মোবাইলের ROM এবং RAM চেক করার ২টি পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো দেখুন পর্যায়ক্রমে-
পদ্ধতি-১: ডেভেলপার অপশন ব্যবহার করে
- আপনার মোবাইলের Settings এ যান।
- Settings থেকে About Phone এ যান।
- About Phone থেকে Build Number ক্লিক করুন।
- দেখুন অন্যান্য আরো কিছু অপশনের সঙ্গে লেখা রয়েছে Device Memory, এটিতে ক্লিক করলেই আপনি আপনার ফোনের RAM ও ROM সম্পর্কে জানতে পারবেন।
বি: দ্র: হ্যান্ডসেট ভেদে অপশনগুলো একটু এদিক ওদিক থাকতে পারে। যেমন, Samsung ফোনে যেরকম থাকবে, শাওমিতে সে রকম থাকবে না। কিন্তু সব ফোনেই RAM ও ROM চেক করার অপশন রয়েছে।
পদ্ধতি-২: Simple System Monitor ব্যবহার করে
Simple System Monitor একটি অ্যাপ। আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে, তবেই আপনি এই অ্যাপটি ব্যবহার করে ROM এবং RAM চেক করতে পারবেন।
- প্লে স্টোরে গিয়ে Simple System Monitor লিখে সার্চ দিন।
- সার্চ রেজাল্ট থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।
- ডাইনলোড ও ইনস্টল হয়ে গেলে এটি ওপেন করুন।
- পপ-আপ উইন্ডোতে দেখুন বিভিন্ন মেন্যু রয়েছে।
- RAM মেন্যুতে ক্লিক করলে RAM সম্পর্কে জানতে পারবেন আর ROM এ ক্লিক করলে ROM সম্পর্কে জানতে পারবেন।
6939 views
Answered