1 Answers
কিশোরী শক্তি যোজনা হল নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের একটি প্রকল্প। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বয়ঃসন্ধিকালীন (১১ - ১৮ বছর বয়স) কিশোরীদের ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়ন। এই প্রকল্পটি রূপায়ণ করা হয় সুসংহত শিশু বিকাশ প্রকল্পের মাধ্যমে।
এই প্রকল্পের উদ্দেশ্য হলঃ
- • বয়ঃসন্ধিকালীন কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যের উন্নতি ঘটানো ।
- • স্বাস্থ্য, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
- • কিশোরীদের বিদ্যালয়মুখী করে তোলা।
- • বৃত্তিমূলক শিক্ষাদানের মাধ্যমে আর্থিক ভাবে স্বাবলম্বন ও ক্ষমতায়ণে সহায়তা করা।
- • বিভিন্ন সামাজিক বিষয়ের উপরে সচেতনতা বৃদ্ধি করা।
- • সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধির জন্য অপ্রথাগত শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তোলা।
এই প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য অঙ্গনওয়াড়ী কর্মী অথবা ব্লকে সিডিপিও-র সাথে যোগায়োগ করতে হবে।
2040 views
Answered