1 Answers
বালিকা সমৃদ্ধি যোজনা হল সমাজ কল্যাণ বিভাগের একটি প্রকল্প। এই সহায়তা সিডিপিও-র অফিস থেকে সরাসরি পাওয়া যায়। দারিদ্র সীমার নীচে বসবাসকারী কোনো পরিবারের কন্যা সন্তানের জন্ম নিবন্ধীকরণের কাজ শেষ হলেই দুটি কন্যা সন্তানের জন্মদান পর্যন্ত এককালীন ৫০০ টাকা এই প্রকল্পের আওতায় সহায়তা দেওয়া হয়। এই ৫০০ টাকা শিশুকন্যার নামে কাছাকাছি ব্যাঙ্ক বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হয়। শিশুকন্যাটি যখন বিদ্যালয়ে যাওয়া শুরু করে, তখন সে এই প্রকল্পের আওতায় স্কলারশিপ পায়। এই স্কলারশিপের টাকাটিও শিশুকন্যার নামে অ্যাকাউন্টে জমা দিয়ে দেওয়া হয়। ১৮ বছর পূর্ণ হলে সুদ সহ এই গচ্ছিত টাকাটি সেই বালিকা তার নিজের হাতে পেয়ে যাবে, যদি তার আগেই মেয়েটির বিয়ে না হয়ে যায়।
1962 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy