2 Answers
প্রথমেই লক্ষ্য করুন যে আমের গায়ে মাছি বসছে কিনা,কেননা ফরমালিন যুক্ত আমে মাছি বসবে না l আম গাছে থাকা অবস্থায় বা গাছ পাকা আম হলে লক্ষ্য করে দেখবেন যে আমের শরীরে এক রকম সাদাটে ভাব থাকে। কিন্তু ফরমালিন বা অন্য রাসায়নিকে চুবানো আম হবে ঝকঝকে সুন্দর,এই আমগুলোতে কোন দাগ পাবেন না কেননা আম গুলো কাঁচা অবস্থাতেই পেড়ে ফেলে ওষুধ দিয়ে পাকানো হয়। গাছ পাকা আমের ত্বকে দাগ পড়বেই।গাছপাকা আমের ত্বকের রঙে ভিন্নতা থাকবে,গোঁড়ার দিকে গাঢ় রঙ হবে,সেটাই স্বাভাবিক কিন্তু ফরমালিন বা কার্বাইড দেয়া আমের আগাগোড়া হলদেটে হয়ে যায়,কখনো কখনো বেশি দেয়া হলে সাদাটেও হয়ে যায় l হিমসাগর ছাড়াও আরও নানান জাতের আম আছে যারা পাকলেও সবুজ থাকে কিন্তু গাছপাকা হলে এইসব আমের ত্বকে বিচ্ছিরি দাগ পড়ে। ওষুধ দিয়ে পাকানো হলে আমের শরীর হয় মসৃণ ও সুন্দর।আম নাকের কাছে নিয়ে ভালো করে শুঁকে কিনুন। গাছ পাকা আম হলে অবশ্যই বোটার কাছে ঘ্রাণ থাকবে l ওষুধ দেয়া আম হলে কোনও গন্ধ থাকবে না, কিংবা বিচ্ছিরি বাজে গন্ধ থাকবে।আম মুখে দেয়ার পর যদি দেখেন যে কোনও সৌরভ নেই, কিংবা আমে টক/ মিষ্টি কোনও স্বাদই নেই, বুঝবেন যে আমে ওষুধ দেয়া।আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করে চারপাশ। ওষুধ দেয়া আমে এই মিষ্টি গন্ধ হবেই না।তাই দেখে শুনে ভালো জিনিস কিনুন, সুস্থ সুন্দর থাকুন
2730 views
Answered
আপনি যেভাবে চিনবেন
১) আম কেনার আগে গন্ধ শুঁকে দেখে নিন | প্রাকৃতিক ভাবে পাকা আমের বোটায় সুঘ্রাণ মিলবে। কিন্তু ফরমালিনযুক্ত আমের বৃন্তে কোনও ঘ্রাণ থাকবে না।
২) আমের রং দেখেও চেনা যায় ফরমালিনযুক্ত আম । প্রাকৃতিকভাবে পাকা আমে হলুদ এবং সবুজ রঙ মিশে থাকে, আবার আমার গায়ে সাদাটে বা কালো দাগ দেখা যায়। কিন্তু ফরমালিনযুক্ত বা অন্যান্য কেমিকেল দিয়ে পাকানো আমগুলো দেখতে খুব সুন্দর, চকচকে আর সম্পূর্ণ হলুদ রঙের হয়। আমের গায়ে কোনও দাগ থাকে না।
৩) প্রাকৃতিক ভাবে পাকা আম বেশ মিষ্টি হয় এবং সেগুলি অনেক বেশি রসালো হয়। কিন্তু ফরমালিনযুক্ত আমে রস অনেক কম থাকে।
৪) আম কেনা হলে কিছুক্ষণ রেখে দিন। এমন কোথাও রাখুন যেখানে বাতাস চলাচল করে না। গাছ পাকা আম হলে গন্ধে মৌ মৌ করে চারপাশ । কিন্তু ফরমালিনযুক্ত আমে এই মিষ্টি গন্ধ হবে না।
৫) আমের গায়ে সাধারণত এক ধরনের সাদা পাউডারের মতো থাকে। যা পানিতে বা ফরমালিনে চুবালে চলে যায় । ৬) প্রাকৃতিকভাবে পাকা আমের গায়ে মাছি বসবে। কিন্তু ফরমালিনযুক্ত আমে মাছি বসবে না।
2730 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy