তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে A+ গনণা হয় কিভাবে?
আমি 2019 SSC পরিক্ষার্থী । আমাদের স্কুলের পরিক্ষায় দেখে আসছি তথ্যে শুধু ২৫ টা নৈবিত্তিক নিয়ে পরিক্ষা হয় । ২৫ টা নৈবিত্তিকে A+ গণনা হয় কিভাবে ? এবং SSC 2019 তেও কি শুধু এই ২৫ টা নৈবিত্তিক নিয়েই পরিক্ষা হবে ? বি:দ্র: তথ্যে আমাদের কোনো প্র্যাক্টিকাল দেয় নি ।
2962 views
2 Answers
২৫ টা নৈবর্ত্তিক এর মধ্যে ২০টি উত্তর সঠিক হলেই A+ হবে । আর ফাইনাল পরিক্ষাতেও ২৫ টি নৈবর্ত্তিকের শুধু পরিক্ষা হবে।
2962 views
Answered
তথ্যে তো ২৫ নম্বর পূর্ণমান । আর ২৫ নম্বরের গ্রেড পয়েন্ট তো এফ অর্থাৎ ফেইল । তাহলে,কিভাবে এ প্লাস পাবেন ?
তথ্য বা এরকম বিষয়গুলোতে যেভাবে গ্রেড পয়েন্ট বের করবেন
- প্রথমে, যে বিষয়ের গ্রেড পয়েন্ট বের করবেন,সেই বিষয়ের পূর্ণমান কে ১০০ দ্বারা ভাগ করুন । প্রাপ্ত ভাগফল দ্বারা ওই বিষয়ে যত নম্বর পেয়েছেন তাকে ভাগ করুন । এখন বের করুন আপনি কোন গ্রেড পয়েন্ট পেয়েছেন
- ৮০ থেকে ১০০ এর মধ্যে নম্বর পেলে এ প্লাস
- ৭০ থেকে ৭৯ এর মধ্যে নম্বর পেলে এ
- ৬০ থেকে ৬৯ এর মধ্যে নম্বর পেলে এ মাইনাস
- ৫০ থেকে ৫৯ এর মধ্যে নম্বর পেলে বি
- ৪০ থেকে ৪৯ এর মধ্যে নম্বর পেলে সি
- ৩৩ থেকে ৩৯ এর মধ্যে নম্বর পেলে ডি
- এবং ০০ থেকে ৩২ এর মধ্যে নম্বর পেলে এফ
- ঊদাহরণ: তথ্যের পূর্ণমান ২৫ . আপনি পেয়েছেন ২০. তাহলে গ্রেড পয়েন্ট বের করতে হলে: ২০/(২৫/১০০)=৮০ . ৮০ নম্বর পেলে এ প্লাস
আপনি তথ্যে ২০ পেলেই এ প্লাস পাবেন
2962 views
Answered