ড্রাগ লাইসেন্স কিভাবে করবো,?
1 Answers
যা প্রয়োজন
১. নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হয়।
২. ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র।
৩. লাইসেন্স ফি জমা দেওয়ার ট্রেজারি চালান।
৪. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি।
৫. নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।
৬. ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র।
৭. পৌর এলাকার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি।
কোর্স
ফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসি কাউন্সিল থেকে ছয় মাস মেয়াদি একটি কোর্স করতে হবে।
ফি
লাইসেন্স ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। পৌর এলাকার জন্য ফি ৩ হাজার টাকা এবং পৌর এলাকার বাইরে ১ হাজার ৫০০ টাকা। দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। পৌর এলাকার জন্য নবায়ন ফি ২ হাজার টাকা। পৌর এলাকার বাইরে ১ হাজার টাকা।
এ বিষয়ে যোগাযোগ করতে পারেন ওষুধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায়। টেলিফোন করতে পারেন ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬ নম্বরে। ই-মেইল করতে পারেন [email protected] ঠিকানায়।
অথবা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স চালু না থাকায় নিচের যোগ্যতা বলেও আপনি ফার্মাসিস্ট হতে পারবেন।
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ফার্মেসী বিষয়ে সম্মান শ্রেণী পাসের সনদ অথবা প্যারামেডিক্যাল থেকে ডিপ্লোমা পাসের সনদ ইত্যাদি।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy