2 Answers
মনে করেন আপনি ১০০০টাকার ২০ পারসেন্ট বের করবেন,,,,,,তাহলে আপনাকে প্রথমে ক্যালকুলেটরে ১০০০ লিখতে হবে তারপর ১০০০ লিখে গুণণ বাটনে ১বার চাপতে হবে তারপর ২০ লিখে পার্সেন্টেস বা শতকরা বাটনে চাপতে হবে তাহলেই ১০০০ এর ২০ পার্সেন্ট ২০০ বের হয়ে আসবে................... এভাবেই মূলত কোন সংখ্যার শতকরা হিসেব বের করা হয়ে থাকে।
২৫০ টাকার একটি শার্ট ১০% লাভে বিক্রি করা হলে শার্টটির বিক্রয়মূল্য কত। সরাসরি ২৫০ এর ১১০% এর মান বের করতে হবে। কেননা এখানে ২৫০ টাকার হল ক্রয়মূল্য যাতে লাভ বা ক্ষতি কোন কিছুই যুক্ত না থাকায় তা ১০০% এবং লাভের ১০% যুক্ত হয়ে গেলে ১১০% হবে। আস্তে আস্তে কঠিনে যাচ্ছি তাই সহজ গুলো দেখে ভালোভাবে বুঝুন। #৩০ জন ছাত্রের মধ্যে ২০% অনুপস্থিত থাকলে মোট কতজন অনুপস্থিত? ৩০ এর ২০% = ৬ জন। কিন্তু যদি এই প্রশ্নটিই উল্টোভাবে আসে এভাবে- একটি ক্লাশে কোন একদিন ৬ জন ছাত্র অনুপস্থিত ছিল। যদি এই ৬ জন মোট ছাত্রছাত্রীর ২০% হয়, তাহলে ঐ ক্লাশে মোট কতজন ছাত্র আছে? এখানে বুঝে বুঝে করলে এভাবে অনুপস্থিত এর % হল ২০% এবং এই ২০% এর মান হল ৬ তাই লিখা যায় ২০% = ৬ অতএব ১% = ৬/২০ সুতরাং ১০০% = (৬*১০০)/ ২০ = ৩০জন। নোট: যে কোন % এর অংকে % বাদে যে সংখ্যাটি দেয়া থাকবে তা কত অংশের মান তা নিয়ে ভাবা শুরু করলে দ্রুত অংক হবে। এই অংকটিই এক লাইনে করতে চাইলে! সরাসরি ৬* (১০০/২০) নোট: যে কোন % এর মান দেয়া থাকলে ঐ % এর মান লিখে % টিকে উল্টিয়ে লিখে গুণ করলে উত্তর বের হয়ে যাবে।) প্রমাণ দেখুন এখানে: #ফাহিমের কাছে কিছু মারবেল ছিল, যার ২৫% সে তার ভাইকে দেয়ায় তার ভাই ৭৫টি মারবেল পেল। ফাহিমের কাছে মোট কতটি মারবেল ছিল? সমাধান: (৭৫*(১০০/২৫) = ৩০০টি ) (মান লিখে % কে উল্টিয়ে গুণ)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy