আপনি কিভাবে ব্রণের সমাধান পেয়েছেন। প্লিজ আমাকে বলুন..!?
6 Answers
আপনি সব সময় মুখটাকে পরিষ্কার রাখবেন । আর আপনি ACNIL ড্রপ ব্যবহার করুন । সাথে ডক্সিন ট্যাবলেট খান ।
আমি নিজে phona জেল ব্যবহার করছি।নামটা হয়তো শুনতে অদ্ভুদ তবে আপনি একটা ওষুধের দোকানে যেয়ে phona jel চাইবেন। তারা দিয়ে দিবে।এটা ডাক্তার আমাকে দিয়েছিলেন।এটার দাম 120 টাকা।এটা ক্রিমের মতো রাতে লাগাতে হয়।
আমি কোনো চিকিৎসা ছাড়াই ব্রনের সমাধান পেয়েছি। বলতে পারেন কিভাবে? তা হলো আমার মাঝে মাঝে ব্রন হয়,আবার এমনিতেই ভালো হয়ে যায়।
আমার প্রচুর ব্রণ হতো। এখনো মাঝে মাঝে হয়। সেটা তখনি হয়, যখন আমি নিয়ম রক্ষা করে চলি না। অর্থাৎ খাওয়া-দাওয়া, খেলাধুলা, ঘুমের তারতম্য হলে আমার ব্রণ হয়। যখন আমি নিয়মমাফিক ঐ কাজগুলো করি তখন আমার ব্রণ হয় না। বিশেষ করে, আমার যখন ঘুমের তারতম্য হয় ( রাতে ঘুমানোর সময় কোনোদিন ১২, কোনোদিন ১ অথবা ২), তখন খুব প্রচুর ব্রণ হয়। যদিও অনেকেই মনে করেন যে, ব্রণের জন্য ঠিকমতো না ঘুমানো কোনো অজুহাত নয় কিন্তু আমার অভিজ্ঞতায় ঠিকমতো না ঘুমানোর কারণে ব্রণ হয়। আমি যখন নিয়ম অনুযায়ী সঠিক সময়ে ঘুমাই, তখন আমার ব্রণ কমে যায়। আর মাঝে মাঝে বেটনোভেট -সি ক্রিমটা ব্যবহার করতাম। যখন ব্যবহার করি তখন ভালো হয়ে যায়। কিন্তু যখন করি না তখন আবার শুরু হয়।
আপনি মুখ চুলকাবেন না|আর বেশি রোদে যাবেন না|আর গেলে ছাতা ব্যবহার করবে|মুখ ঘেমে গেলে খুব তাড়াতাড়ি মুখ পরিষ্কার করবেন|ইংশাল্লাহ তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy