2 Answers

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সেই ঐতিহাসিক কালজ্বয়ী ভাষন যে ভাষন বাঙালীদের মনে তীরের মত বিধেছিলো। সেই ভাষনে অনুপ্রেরিত হয়ে লক্ষ লক্ষ বাঙালী দেশের জন্য মায়ের জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে। বাঙালীরা সারাজীবন সেই মানুষকে স্মরন রাখবে সেই ভাষনটিকে স্মরন রাখবে।

2791 views Answered

১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে অসীম সাহসিকতার সাথে রেসকোর্স ময়দানে লাখো জনতার উদ্দেশে বজ্রকণ্ঠে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ।বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ঐ ভাষণের দিক-নির্দেশনাই ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। তিনি ঐ ভাষণে যে স্বাধীনতার ডাক দেন বাঙ্গালী জাতির জন্য তাই বাঙ্গালী জাতিকে উদ্বুদ্ধ করেছিল।

2791 views Answered

Related Questions

Next steps