4 Answers
মোবাইলে সাধারণ ক্যালকুলেটরে % বের করার কোন সিস্টেম নেই। এক্ষেত্রে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
আগে জানতে হবে কত টাকার কত পার্সেন্ট (%) বের করতে হবে । ধরুনঃ ১০৫০ টাকার ৮% কত ? এর উত্তর হবে ৮৪ টাকা । এই মোবাইলের ক্যালকুলেটর এর সাহায্যে বের করতে হলে যা করতে হবে তা হলোঃ ১০৫০/১০০*৮= তাহলে উত্তর পাওয়া যাবে । এভাবে পার্সেন্ট (%) এর হিসাব মোবাইলের ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবেন ।
এন্ড্রয়েডর কিছু সেটে থাকে, নাহলে এক্সট্রা ক্যালটুলেরর ডাউনলোড দিতে পারেন। কিংবা গাণিতিক নিয়মে যে সংখ্যার পার্সেন্ট করবেন সেটা /(ভাগ) ১০০ X (গুন) যত পার্সেন্ট বের করতে চান। উদাহরন ১০০ টাকার ১০ % কত? ১০০/১০০X১০ ১X১০ = ১০ ব্যাস মিলে গেল
সাধারণ বা সায়েন্টিফিক যেকোনো ক্যালকুলেটর এ "%" চিহ্নযুক্ত একটা অপারেটর থাকে। এর সাহায্যে খুব সহজেই আপনি যেকোন সংখ্যার "%" নির্ণয় করতে পারবেন। ক্যালকুলেটর এ আপনাকে টাইপ করতে হবে
(যে সংখ্যার % বের করতে চান) * (কত % বের করতে চান) %=
ধরুন আপনি ২৪০ এর ২৫% বের করতে চান। আপনাকে টাইপ করতে হবে
২৪০*২৫%=
তাহলেই আপনি ২৪০ এর ২৫% পেয়ে যাবেন। এক্ষেত্রে উত্তর হবে ৬০।
আবার ধরুন, আপনি কোন বই কিনতে গেছেন। বইয়ের প্রদত্ত মুল্য অপেক্ষা আপনাকে ৩০% ছাড় দেয়া হবে। বইয়ে প্রদত্ত মুল্য দেয়া আছে ৩৫০ টাকা। তাহলে আপনাকে কত টাকা দিতে হবে সেটা কিভাবে বের করবেন?
একদম সহজ। আপনাকে ৩৫০ থেকে ৩৫০ এর ৩০% বাদ দিতে হবে
৩৫০-৩৫০*৩০%=
এক্ষেত্রে আপনাকে ২৪৫ টাকা দিতে হবে।
তো আর দেরি কেনো, এখনি মিলিয়ে নিন।