1 Answers
১. প্রথমেই আপনাকে ব্লগে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ব্লগের মূল পাতার উপরে থাকা নিবন্ধন লিংকের ফর্মটিতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করুন। আপনার প্রদত্ত ই-মেইল আইডিতে তাৎক্ষণিকভাবে একটি সয়ংক্রিয় ই-মেইল পৌঁছে যাবে (ইয়াহু ই-মেইল ব্যবহারকারীরা ইনবক্সে নতুন ই-মেইল না পেলে স্প্যামবক্সটিও দেখে নিতে ভুলবেন না)। ইমেইলে প্রদত্ত লিংকে ক্লিক করে ব্লগে আপনার এ্যাকাউন্টটিকে এ্যাকটিভেট/ভ্যারিফাই করে নিতে হবে। এটুকুতে আপনার নিবন্ধন ধাপ সম্পন্ন হয়ে যাবে। এরপর লগ-ইন করলেই আপনি ব্লগে লেখা/ছবি/ভিডিও/অডিও পোস্ট দিতে, মন্তব্য করতে, মন্তব্যের জবাব দিতে সমর্থ হবেন। ২. লগ-ইন করলে নতুন পোস্ট লিখুন অপশনটি সহজেই চোখে পড়বে একজন ব্লগারের। এছাড়া ব্লগারের নিজ নামে ক্লিক করলে ব্লগার নিজ ব্লগ অর্থ্যাৎ তার প্রোফাইল পাতায় যেতে পারবেন। প্রোফাইল পাতাতেও নতুন পোস্ট লেখার অপশন রয়েছে। একই সাথে রয়েছে ফটো/ভিডিও/অডিও যোগ করার অপশনটিও। ৩. নতুন পোস্ট সাবমিট করার পর অপেক্ষা করুন। একই পোস্ট বারবার সাবমিট করা থেকে বিরত থাকুন। ব্লগ এডিটর আপনার পোস্টটি নজরে আসা মাত্রই প্রকাশ করবেন। একই পোস্ট পর পর একের অধিক সংখ্যক বার সাবমিট হলে ব্লগ এডিটরকে পোস্টগুলোর সামঞ্জস্যতা মিলিয়ে নিতে হয় বলে আপনার পোস্ট প্রকাশে সামান্য বিলম্ব হতে পারে। ৪. বিশেষত শিরোনাম ও মূল পোস্টের বাংলা বানানের প্রতি যত্নবান থাকুন। সেক্ষেত্রে ব্লগ এডিটরের পক্ষে পোস্টটিকে দ্রুত প্রকাশ করা সম্ভব হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy