2 Answers
লেখাপড়ায় ভালো করতে হলে প্রথমে আপনাকে,কী পড়বেন? কতক্ষণ পড়বেন? সেটা ভাবতে হবে।তারপর মনযোগ সহকারে বুঝে পড়তে হবে। কোনকিছু হুবহু মুখস্ত না করে নিজের ভাষায় বানিয়ে লেখার চেষ্টা করতে হবে।গাইড না পড়ে বই পড়তে হবে।কোনকিছু বুঝতে না পারলে, তৎক্ষণাত গাইড না খুজে বই খুজতে হবে।অযথা পড়া ফেলে রাখা যাবে না। প্রতিদিনের পাঠ প্রতিদিন পড়ে শেষ করতে হবে।যেটা পড়বেন সেটাই খাতায় লিখতে হবে কারণ লিখলে চর্চা বেশি হয়। আগে নিয়ম পড়তে হবে।একটানা অধিক সময় ধরে পড়ার দরকার নেই। পড়ার মাঝে মাঝে একটু করে বিরতি দিয়ে পড়বেন।সময়ের গুরুত্ব দিয়ে চলবেন। অসৎ বন্ধুদের ত্যাগ করবেন।প্রতিদিন স্কুল,কলেজ,প্রাইভেট,টিউশনি বাদ দিয়ে বাড়িতে ৬থেকে৭ ঘন্টা পড়বেন। আপনি এইভাবে পড়লে অবশ্যই পড়ালেখায় ভালো করতে পারবেন।
লেখাপড়ায় ভাল করার জন্য প্রথম যেটা প্রয়োজন তা হচ্ছে মনোযোগ।অল্প পড়ুন কিন্তু মনোযোগ দিয়ে পড়ুন।লেখাপড়ায় প্রচুর সময় দিন।প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা পড়ার চেষ্টা করুন।আরেকটা বিষয় যেটা জরুরি তা হচ্ছে নিয়মিত পড়া।সপ্তাহে প্রতিদিনই পড়ুন।তবে সপ্তাহে একদিন পড়াশোনায় বিরতি দিতে পারেন।এতে করে সপ্তাহের বাকি দিনগুলোতে পড়ার এনার্জি,মনোযোগ পাবেন।সবসময় বুঝে পড়ার চেষ্টা করবেন।এতে করে যা পড়লেন সহজে মনে থাকবে।এভাবে রুটিন মেনে নিয়মিত পড়লে লেখাপড়ায় ভাল করা সম্ভব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy