3 Answers

প্রথমে হাত ভালো করে ধুয়ে নিতে হবে । তারপর veet cream টা হাতের আঙুলে নিয়ে আস্তে আস্তে লোমস জায়গাতে ব্যবহার করবেন । ৫ মিনিট পর ক্রিম গুলো তুলে ফেলতে লাগলেই লোম গুলো ও উঠে আসবে ।

17754 views Answered

নিয়মাবলীঃ _____________ ১. যে স্থানের পশম তুলবেন সেই স্থান পানি দিয়ে ধুয়ে তোয়ালে দিয়ে ভাল করে শুকিয়ে নিন, ত্বকে তেল থাকলে সাবান দিয়ে ধুয়ে পানি দিয়ে পরিস্কার করতে হবে; ২. S এর মত দেখতে স্পেচ্যুলাটার ছোট প্রান্তটা হাতে ধরে বড় প্রান্তের বাইরের দিকে ক্রিম লাগিয়ে পশমের দিক যেদিকে সেই দিক বরাবর টেনে নিয়ে ত্বকের উপরে প্রলেপ দিন; ৩. ৩ মিনিট বা প্যাকেটে লেখা সময় পর্যন্ত রেখে দিন; ৪. এবার স্পেচ্যুলার বড় প্রান্তের ভেতরের দিক ব্যবহার করে পশমের দিক যেদিকে সেই দিক বরাবর টান দিয়ে পশম তুলে ফেলুন। ৫. ভাল করে ত্বক পানি দিয়ে ধুয়ে ফেলুন। সতর্কতা : ১. ক্রিম কোনভাবেই ৫ মিনিটের বেশি ত্বকে লাগিয়ে রাখবেন না, সর্বোচ্চ কতক্ষণ রাখা যাবে তা ক্রিমের প্যাকেটের গায়ে বা বক্সে লেখা থাকবে। ২. মুখের ত্বকে, জেনিটাল এরিয়ায়, ও ক্ষতের উপরে ক্রিম লাগানো যাবে না। ৩. ব্যবহারের আগে অল্প একটু স্থানে পরীক্ষামূলকভাবে লাগিয়ে দেখুন। এলার্জি হলে বা চুলকালে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ৪. পশম কোকড়ানো হলে বা মোটা হলে ক্রিম ১-১.৫ মিনিট বেশি সময় লাগিয়ে রাখুন তবে প্যাকেটে লেখা সর্বোচ্চ সময়সীমার চেয়ে বেশিক্ষণ রাখবেন না। ৫. রাসায়নিক জিনিস হওয়ায় ক্রিম ব্যবহারের পরে সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না।

17754 views Answered

আপনি ক্রিমটা যে জায়গায় লাগাবেন ( লোম গজানো স্থান) সেখানে আগে একটু পানি দিয়ে ভিজিয়ে নিন । তারপর ক্রিমের সাথে দেওয়া চামচের মত সেটা দিয়ে ক্রিম টিউব থেকে নিয়ে লোম উঠা জায়গায় লাগাম আলতো ভাবে। বেশি ঘষাঘষি করবেন না। তারপর আপনি ১৫থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। অতঃপর সম্ভব হলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনি আমার বলা নিয়মটি ক্রিমের সাথে দেওয়া কাগজেও পেতে পারেন English Or, Hindi তে...

17754 views Answered

Related Questions

Next steps