১ম বর্ষ ফাইনালের আছে আর মাত্র ১ মাসের মতো। এই অল্প সময়ে বই এর সামান্য ধারনা দিয়ে কিভাবে পড়লে আমি ১ম শ্রেনী পাবো।
6065 views

2 Answers

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৬-১৭ সেশনের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামি ২৩ সেপ্টেম্বর। তাতে, আপনার হাতে সময় আছে প্রায় ১মাস মাত্র। আগে থেকে প্রিপ্রারেশন না নিলে, এই ১মাসে আপনি যেভাবেই পড়ুন না কেন, প্রথম শ্রেনি আশা করা দুরূহ। এই ১মাসে ঢালাও ভাবে পড়ে আপনি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবেন না। বেটার হয়, আপনি সাজেশন্স ফলো করুন। আমার জানা মতে বাজারে "ব্যতিক্রম" সাজেশনটা তুলনা মূলক ভালো। এই সাজেশনের ৯৭, ৯৮ এবং ৯৯% মার্ক করা প্রশ্নগুলো এবং বিগত ২০১১, ১৩, ও ১৫ সালের প্রশ্নগুলো ফলো করলে মোটামুটি ভালো একটা ফলাফল আশা করতে পারবেন।

6065 views

আগে থেকে যদি প্রস্তুতি ভালো না থাকে তবে, এই অল্প সময়ে ১ম শেণীর মত ভালো রেজাল্ট করা খুব একটা সহজ হবে না। এই পথটি হতে পারে আপনার জন্য অনেক কষ্টকর। তারপরও ভবিষ্যৎ ভালো করার জন্য আপনাকে কষ্ট করতেই হবে। মানুষ আশা নিয়েই বাঁচে নিরাশা নয়। মানুষ পারেনা এমন কোন কাজ নেই। এই কথার আলোকে আপনাকে পড়াশুনা চালিয়ে যেতে হবে। নিয়মিত পড়াশুনা করুন, মনের মথ্যে তিব্র বাসনার সঞ্চার করুন, আপনি পারবেন, আপনাকে পারতেই হবে। প্রতিদিন নিয়ম করে ১০ ঘন্টা+ পড়াশুনা চালিয়ে যান। বিভিন্ন সাজেসন্স ফলো করুন। সিলেবাসটিকে গুছিয়ে নিন। সিলেবাস গুছাতে অপ্রয়োজনীয় অংশ পরিহার করুন। প্রাক্টিস করতে থাকুন, সফলতা আসবে, খুব ভালো না হলেও অন্তত খারাপ নয়। সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস, আল্লাহর উপর ভরসা রাখুন। অযথা সময় নষ্ট করবেন না। এসময় ফোন বা তথ্য প্রযুক্তি থেকে যতটা সম্বব দূরে থাকুন। খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হইন।

6065 views

Related Questions