1 Answers
আমরা কৃতজ্ঞ, কারণ ঈশ্বর দয়াশীল ও প্রেমিক- তিনি আমাদের পাপ ক্ষমা করতে আগ্রহী! ২ পিতর ৩:৯ পদ বলা হয়েছে, “... ... আসলে তিনি তোমাদের প্রতি ধৈর্য ধরছেন, কারণ কেউ যে ধ্বংস হয়ে যায় এটা তিনি চান না, বরং সবাই যেন পাপ থেকে মন ফিরায় এটাই তিনি চান।” ঈশ্বর আমাদের ক্ষমা করতে ইচ্ছুক, তাই তিনি আমাদের জন্য ক্ষমা পাবার ব্যবস্থা করেছেন। শুধুমাত্র মৃত্যুই হচ্ছে আমাদের পাপের উপযুক্ত শাস্তি। রোমীয় ৬:২৩ পদের প্রথম অংশ ঘোষণা দিয়েছে, “পাপ যে বেতন দেয় তা মৃত্যু ...”, আর আমাদের পাপের জন্যই আমরা অনন্ত শাস্তি পাবার যোগ্য হয়েছি। কিন্তু ঈশ্বর, তাঁর নিখূঁত পরিকল্পনা মতই যীশু খ্রীষ্ট মানুষ হলেন (যোহন ১:১ ও ১৪ পদ)। যীশু ক্রুশে মৃত্যুবরণ করলেন, আমাদের পাওনা শাস্তি মৃত্যুকে তিনিই গ্রহণ করলেন। ২ করিন্থীয় ৫:২১ পদ আমাদের শিক্ষা দেয়, “যীশু খ্রীষ্টের মধ্যে কোন পাপ ছিল না; কিন্তু ঈশ্বর আমাদের পাপ তাঁর উপর তুলে দিয়ে তাঁকেই পাপের জায়গায় দাঁড় করালেন, যেন খ্রীষ্টের সংগে যুক্ত থাকবার দরুন ঈশ্বরের পবিত্রতা আমাদের পবিত্রতা হয়।” যীশু ক্রুশে মৃত্যুবরণ করলেন, আমাদের পাওনা শাস্তি তিনিই গ্রহণ করলেন! ঈশ্বর হিসাবে যীশুর মৃত্যুবরণ সমস্ত পৃথিবীর জন্য পাপের ক্ষমা পাবার উপায় হল। ১ যোহন ২:২ পদ ঘোষণা করেছে, “আমাদের পাপ দূর করবার জন্য খ্রীষ্ট তাঁর নিজের জীবন উত্সর্গ করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন। কেবল আমাদের পাপ নয়, কিন্তু সমস্ত মানুষের পাপ দূর করবার জন্য তিনি তা করেছেন”। যীশু মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, পাপ ও মৃত্যুকে পরাজিত করে তাঁর বিজয় ঘোষণা করেছেন (১ করিন্থীয় ১৫:১-২৮ পদ দ্রষ্টব্য)। যীশু খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের জন্য ঈশ্বরের গৌরব করি এবং রোমীয় ৬:২৩ পদের দ্বিতীয় অংশটি সত্য বলে দেখতে পাই, “কিন্তু ঈশ্বর যা দান করেন তা আমাদের প্রভু খ্রীষ্ট যীশুর মধ্য দিয়ে অনন্ত জীবন।” আপনি কি আপনার পাপের ক্ষমা পেতে চান? আপনার মধ্যে কি পাপবোধের বিরক্তিকর অনুভূতি রয়েছে, যা থেকে আপনি বের আসতে পারেন না? আপনি আপনার পাপের ক্ষমা লাভ করতে পারেন, যদি আপনি যীশু খ্রীষ্টকে আপনার উদ্ধারকর্তা বলে বিশ্বাস করেন। ইফিষীয় ১:৭ পদ বলেছে, “ঈশ্বরের অশেষ দয়া অনুসারে খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে তাঁর রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ পাপের ক্ষমা পেয়েছি”। যীশু আমাদের পক্ষে সব ঋণ পরিশোধ করেছেন, যেন আমরা ক্ষমা পাই। আপনাকে শুধুমাত্র যীশুর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে, বিশ্বাস করতে হবে যে, যীশু আপনার পাপের ক্ষমা দিতেই মৃত্যুকে বরণ করেছেন- তিনি আপনাকে ক্ষমা করবেন! যোহন ৩:১৬-১৭ পদে এক চমৎকার বাণী তুলে ধরা হয়েছে, “ঈশ্বর মানুষকে এত ভালবাসলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়”।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy