Whatsapp এ backup নিবো কিভাবে?
আমি ভুলবশত whatsapp app টি আমার মোবাইল থেকে ডিলিট করে ফেলছি কিন্তু এখন আবার নতুন করে রেজিস্ট্রেশন চাচ্ছে, সমস্যা হচ্ছে আমি আমার আগের whatsapp এর সম্পূর্ণ ডাটা ফেরত চাচ্ছি কিন্তু কিভাবে করবো?
1 Answers
আপনি যদি আগে থেকেই গুগল ড্রাইভে ব্যাকআপ সিস্টেম চালু না করে থাকেন, তাহলে নতুন মেসেজগুলোর ব্যাকআপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায় এগুলো পাওয়ার আর সুযোগ নেই। তবে প্রতিদিন রাত দুটোয় ফোন স্টোরেজের মধ্যে অটোমেটিক ব্যাকআপ হয়ে থাকে। তাই আপনি ফোন স্টোরেজ থেকে ব্যাকআপ ফাইলটা ডিলেট না করে থাকলে রাত দুটো পর্যন্ত সময়ের মেসেজ ও ডাটা ফেরত পাবেন। এক্ষেত্রে আপনার নম্বর দিয়ে নতুন করে লগইন করার সময় ব্যাকআপ চাইবে। তখন আপনি ব্যাকআপে ক্লিক করুন। এরপর রিস্টোর করুন। তাহলে আপনার মেসেজ ও ডাটা ফেরত পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy