1 Answers
আব্দুল মুত্তালিবের সন্তানগণ হলেন নবীজি (সাঃ) এর চাচা। সর্বসম্মত মতে, সংখ্যায় তারা নয় জন। ১. হামযা, ২. আব্বাস রা., ৩. আবু তালিব; যার প্রকৃত নাম আবদে মানাফ, ৪. আবু লাহাব; যার প্রকৃত নাম আব্দুল উযযা, ৫. যুবায়ের, ৬. যিরার, ৭. মুকাওয়িম, ৮. মুগিরা ৯. গিদাক; যার প্রকৃত নাম মুসআব। নবীজির পিতা আব্দুল্লাহ হলেন আব্দুল মুত্তালিবের দশম সন্তান। অনেকে বলেন, হারেস নামেও তার এক চাচা ছিলেন। আব্দুল কাবা নামে আরেকজন ছিল; কারও মতে, এটা মুকাওয়িম-এর অপর নাম। কেউ বলেছেন, জাহল নামক আরেকজন ছিল; অন্যরা বলেছেন, এটা মুগিরার অপর নাম। কেউ বলেছেন, কসাম নামেও একজন ছিল। এদের মধ্যে হামযা ও আব্বাস (রা.) ছাড়া কেউ ইসলাম গ্রহণ করেন নি।
8307 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy