1 Answers

ভাই যতগুলো ঔষধ একসাথে সেবন করেছে তাতে ঔষধের রিঅ্যাকশন শুরু হলে তো রোগীকে বাঁচানোই যাবে না৷  এত বড় বোকামি কেউ করে? নিজে নিজে ডাক্তারি করে পেটের বাচ্চার সাথে বাচ্চার মা সহ মারা যাবে৷  আপনারা বাড়িতে এভাবে কীট না খেয়ে গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে পারতেন৷  আসলে সাইটোমিস কীট কেবল জরায়ুতে থাকা বাচ্চার উপর কাজ করে৷ অনেক সময় বাচ্চা জরায়ুর বাইরে থাকে তখন কীট কোন কাজ করে না৷ তাই কীট সেবনের আগে আলট্রাসনোগ্রাফি করে বাচ্চার পজিশন জানা জরুরী৷  আপনাদের আলট্রাসনোগ্রাফি করে ভালোভাবে জানা উচিৎ ছিল৷ এছাড়া প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করে অনেক সময় রেজাল্ট ভুলও আসতে পারে৷ তাই হুট করে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি৷ আর এভাবে বার বার কীট সেবন করাটাও একদম ঠিক হয় নি৷ আপনারা দেরি না করে কোন গাইনি সার্জনের পরামর্শ নিন৷ কেননা কীটের রিঅ্যাকশন শুরু হলে গর্ভিণীর জীবন বিপন্ন হতে পারে৷ 

9975 views

Related Questions