1 Answers

চোখের নিচে কালো দাগ দূর করার কয়েকটি উপায় দেওয়া হলো।আপনি এগুলি চেষ্টা করে দেখতে পারেন। ১. কদম ফুলের পাপড়ি বেটে পাঁচ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে। এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন। ২. দুই চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ দু’টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন। চামচ ঠাণ্ডা হলে, বালিশে শুয়ে চোখের উপর চামচ দু’টি রাখুন। এটির দুটি সুফল আছে। এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালো দাগ দূর করতে সাহায্য করে। ৩. দু’টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের ওপর পনেরো মিনিট রাখুন। ৪. ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রাখলে ভালো ফল পাবেন। গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে। ৫. খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে। ৬. কাজু বাদাম বেটে দুধের সঙ্গে গুলিয়ে, পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন। ৭. চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন

10358 views