1 Answers
বিগব্যাং মহাবিশ্ব সৃষ্টির একটি তত্ত্ব বিশেষ। এই তত্ত্ব অনুসারে ১৩.৭৯৮± ০.০৩৭০০ কোটি বৎসর আগের একটি বিশাল বস্তুপিণ্ডের বিস্ফোরণের ফলে মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। এই সময় থেকে বর্তমান মহাবিশ্বের বয়স ধরা হয়। এই তত্ত্বের শুরুতে মোটাদাগে বিগব্যাং-এর সময়কে ধরা হয়েছিল ১৫০০ কোটি বৎসর ধরা হয়েছিল। সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে, বিগ ব্যাং-এর ঘটনাটি ঘটেছিল প্রায় ১৩৭৫ কোটি বৎসর আগে। এই বিচারে মহাবিশ্বের বয়সও ১৩৭৫ কোটি বৎসর। ১৯২৭ সালে বেলজিয়ামের বিজ্ঞানী জর্জ লেমিটর (Georges Lemaître) এই তত্ত্ব প্রথম প্রকাশ করেন। তাঁর মতে সৃষ্টির আদিতে মহাবিশ্বের সকল বস্তু আন্তঃআকর্ষণে পুঞ্জীভূত হয় এবং একটি বৃহৎ পরমাণুতে পরিণত হয়। এই পরমাণুটি পরে বিস্ফোরিত হয়ে মহাবিশ্বের সৃষ্টি হয়।
5821 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy