1 Answers
ত্রিফলা হল প্রাচীন আয়ুর্বেদের অন্যতম মূল্যবান ফর্মুলা বা concoction এবং আমাদের স্বাস্থ্য রক্ষায় এটা এখনও প্রাচ্যের মেডিসিনের থেকে বেশি কার্যকরী। ‘ত্রিফলা’ নামের আক্ষরিক অর্থ হচ্ছে ‘তিনটি ফল’ আর নামের সার্থকতা প্রমান করে এটা হরিতকী, বহেরা আর আমলকী এই তিনটি ফলের শুকনো গুঁড়া দিয়ে তৈরি। এই ফলগুলোর প্রত্যেকটিরই স্বাস্থ্য, ত্বক ও চুল রক্ষায় আছে অসামান্য ভূমিকা কিন্তু প্রাচীন আয়ুর্বেদের মতে যখন এদের একত্রে ব্যবহার করা যায় এদের গুণ হাজার গুনে বাড়ে, আর এই ধারণা থেকেই ত্রিফলার উতপত্তি। **স্বাস্থ্য রক্ষায় ত্রিফলাঃ মানব দেহের বর্জ্য নিষ্কাশন করা আর ডিটক্সিফাই করায় ত্রিফলার মোকাবেলা আর কেউ করতে পারবে না। ত্রিফলা দেহের ভারসম্য বজায় রাখে, দেহ পরিষ্কার রাখে আর প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলস দেয়। গবেষণায় দেখা গেছে হাই কোলেস্টেরল লেভেল আর আরথাইটিসের ঝুঁকি কমাতে ত্রিফলা ভূমিকা রাখে। ত্রিফলার কোষ্ঠকাঠিন্য দূর করে। হজম প্রক্রিয়া ত্বরান্বিত করে আর বদহজম জনিত সমস্যা দুর করে। শরীরে ফ্যাট সেল জমতে না দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। অন্ত্রের সব বর্জ্য দূর করে খাবার থেকে পুষ্টি গ্রহণ করার ক্ষমতা বাড়ায়। লিভার পরিষ্কার রাখে আর ডিটক্সিফাই করে। গলব্লাডার আর কিডনির পাথর হবার সম্ভবনা দূরে রাখে। এর উচ্চমাত্রার ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। বাচ্চাদের সিসনাল রোগ দূরে রাখতে সহায়তা করে।**ত্রিফলার কতিপয় গুণাবলী : আজ পৃথিবীর বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে ত্রিফলা-র উপর গবেষণা হচ্ছে। ত্রিফলার অনেক গুণাবলী আজ আমাদের কাছে প্রমাণিত। নিম্নে এর কতিপয় গুণাবলী দেয়া হলো- হজমশক্তি বৃদ্ধি করে এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে দেহে রক্ত সঞ্চালন বাড়ায় রক্তচাপ কমায় হৃদরোগ কমায় রক্তে কোলেস্টরল কমায় যকৃত বা লিভারের রোগ প্রতিরোধ করে লিভারের পিত্ত (Bile) নিঃসরণ বাড়ায় কফ্ নিঃসরণ করে ক্যান্সার প্রতিরোধ করে ওজন হ্রাস করে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy