1 Answers
প্রিয় প্রশ্নকর্তা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি যতটুকু জানি সে অনুসারে আপনার প্রশ্নে উত্তরগুলো পয়েন্ট আকারে দিলাম।তবে একসাথে প্রশ্ন না করে আলাদা আলাদা করার জন্য উতসাহিত করছি। উত্তরসমূহঃ ৮. সমবেগ : সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হার অপরিবর্তিত থাকলে এর বেগকে সমবেগ বলে। শব্দের বেগ ও আলোর বেগ সমবেগের প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ। অসম বেগ : যদি গতিশীল কোন বস্তুর বেগের মান এবং দিক পরিবর্তিত হয় তবে তাঁর বেগকে অসম বেগ বলে। ৯. কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে, তাহলে সে ত্বরণকে সমত্বরণ বলে। আর, অহমোতোন সম্পর্কে আমি জানি না।(দুঃখিত, অন্য কারো উত্তরে দেখে নিতে পারেন)। ১০. কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে কমতে থাকে তাহলে সেই মন্দনকে সুষম মন্দন বলে। কোন বস্তুর বেগ হ্রাসের হার যদি সমান না থাকে তবে সেই বস্তুর ত্বরণকে অসম মন্দন বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy