1 Answers
গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি বিশেষ টুল যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের গুগল সার্চে পার্ফরমেন্স কেমন তা জানতে পারবেন। গুগল সার্চ কনসোল আপনার ওয়েবসাইটের অনেক গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য সরবরাহ করবে যা আপনার ওয়েবসাইটের seo এর ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসতে সহায়তা করবে। গুগল সার্চ কনসোন আপনাকে যেসব তথ্য দিতে সক্ষমঃ গুগল সার্চের মাধ্যমে কতজন বা কতবার ভিজিটর আপনার ওয়েবসাইটের লিংকে ক্লিক করছে। আপনার কোন কোন কীওয়ার্ড এর মাধ্যমে আপনি কত ক্লিক পাচ্ছেন। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ প্রচুর তথ্য পেতে গুগল সার্চ কনসোল আপনাকে সহায়তা করবে। সর্বোপরি গুগল সার্চ কনসোল ওয়েব সার্চ সম্পর্কিত যত ধরণের সহায়তা আপনার ওয়েবসাইটের প্রয়োজন, সেক্ষেত্রে এসব তথ্য দিয়ে সহায়তা করার ক্ষেত্রে গুগল সার্চ কনসোল একটি অসাধারণ টুল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy