2 Answers
গুগল ড্রাইভের একটি অনলাইন ক্লাউড সিস্টেম । এর সাহায্যে কী কী কাজ করা যায় দেখুন - ১) আপনি এখানে আপনার যাবতীয় ডকুমেন্ট (যেমন- অডিও , ভিডিও, ছবি, ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল ইত্যাদি) আপলোড করে রাখতে পারবেন। ২) এখানে আপলোড করে রাখলে আপনার ডকুমেন্ট হারিয়ে যাওয়ার কোন ভয় থাকবেনা । ৩) যেকোনো সময় আপনি ইন্টারনেট অ্যাকসেসের মাধ্যমে আপনার ফাইল দেখতে পারবেন এবং তা অন্যের কাছে শেয়ারও করতে পারবেন। ৪) আপনি এখানে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রীতে সর্বোচ্চ ১৫ জিবি ডাটা আপলোড করে রাখতে পারবেন। ৫) আপনি চাইলে মাসিক/বাৎসরিক খরচে সাইজ আরও বাড়িয়ে নিতে পারেন।
গুগল ড্রাইভ হচ্ছে গুগলের ফ্রী স্পেস সার্ভিস যার মধ্যে আপনি আপনার সকল প্রয়োজনীয় ফাইল সমূহ, প্রেজেন্টেশনস, ছবি, ভিডিও ক্লিপসহ আরো অনেক কিছু নিরাপদে সংরক্ষন করতে পারবেন এবং অন্যদের শেয়ার করতে পারবেন। প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন- বিয়োজন করে পুনরায় সংরক্ষন করতে পারবেন। গুগল ড্রাইভ আপনার একটি নিরাপদ ও একান্ত ব্যক্তিগত ফাইল কেবিনেট হিসাবে কাজ করবে। আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, সেখানে বসেই আপনি একসেস করতে পারবেন যেকোন কম্পিউটার, মোবাইল, আইফোন সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে। প্রয়োজনে প্রিন্ট ও নিতে পারবেন। একজন ফ্রী ইউজার হিসাবে আপনি সর্বোচ্চ ৫ গিগাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy