1 Answers

অস্থি হচ্ছে দেহের সবচেয়ে সুদৃঢ় টিস্যু। এর মাতৃকা বা ম্যাট্রিক্স বিভিন্ন জৈব (৪০%) ও অজৈব (৬০ %) পদার্থে গঠিত হওয়ায় সম্পূর্ণ টিস্যুটি কঠিন আকার ধারণ করে। জৈব অংশটি কোলাজেন ও অসিমিউকয়েড-এ গঠিত। অজৈব অংশটিতে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বোনেট পাওয়া যায়। ম্যাট্রিক্সে প্রধানত তিন ধরনের অস্থিকোষ থাকেঃ অস্টিওব্লাস্ট (osteoblast), অস্টিওক্রাস্ট (osteoclast) এবং অস্টিওসাইট (osteocytes)। পেরিঅস্টিয়াম (periosteum) নামক তন্তুময় যােজকটিস্যু নির্মিত পাতলা ও মসৃণ আবরণ প্রতিটি আস্থকে ঘিরে রাখে। এ টিস্যু মেরুদন্ডী প্রাণীর দৈহিক কাঠামাে নির্মাণ করে।

6403 views

Related Questions