হিংসা ও বদনযর প্রতিরোধের জন্য রিং, সূতা ইত্যাদি হাতে, গলায় বা যানবাহনে ঝুলিয়ে রাখার হুকুম কি?
6492 views
1 Answers
হিংসা ও বদ নযর প্রতিরোধের জন্য রিং, সূতা ইত্যাদি হাতে, গলায় বা যানবাহনে ঝুলিয়ে রাখা শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, « ﻣَﻦْ ﻋَﻠَّﻖَ ﺗَﻤِﻴﻤَﺔً ﻓَﻘَﺪْ ﺃَﺷْﺮَﻙَ » “যে ব্যক্তি মাদুলি বা তাবিজ ঝুলাল, সে শিরক করল” (মুসনাদে আহমাদ) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, « ﻻَ ﻳُﺒْﻘَﻴَﻦَّ ﻓِﻰ ﺭَﻗَﺒَﺔِ ﺑَﻌِﻴﺮٍ ﻗِﻼَﺩَﺓٌ ﻣِﻦْ ﻭَﺗَﺮٍ ﻭَﻻَ ﻗِﻼَﺩَﺓٌ ﺇِﻻَّ ﻗُﻄِﻌَﺖْ » “কোনো উটের গলায় যদি মালা বা বালা জাতীয় কিছু থাকে, তাহলে তা কেটে ফেলতে হবে” (বুখারী) ।
6492 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy