2 Answers

ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে মানুষ খুব সহজে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য,ইত্যাদি করে থাকে। যার কারনে ফেসবুকের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

3656 views Answered

অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন : টুইটার , ইনস্টাগ্রাম প্রভৃতির মধ্যে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে । এটি বর্তমানে বিশ্বের ১নং সামাজিক যোগাযোগ মাধ্যম । এটি এত অল্পসময়ে এত বেশি জনপ্রিয়তা লাভ করেছে , তার প্রধান কারণ এটি যেকোনো ব্যক্তি খুব সহজেই ব্যবহার করতে পারে । শুধু তাই না ফেসবুকে মেসেজ ও পোস্ট করার ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি যোগ হওয়ায় এটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে । এছাড়াও এর মাধ্যমে ব্যক্তি নিজের এবং নিজের প্রতিষ্ঠানের পরিচয় এর মাধ্যমে তুলে ধরতে পারে । আর এর সবথেকে অসাধারণ সুবিধাটা হলো গ্রুপ মেসেজ এবং গ্রুপে পোস্টের মাধ্যমে বন্ধুরা যেখানেই থাকুক না কেন একত্রে আড্ডা দিতে পারে । এত সব কারণেই এটি খুব জনপ্রিয় ।

3656 views Answered

Next steps