1 Answers
১.এটি একটি উচ্চ ফলনশীল ও ভাল গুণাগুণ সম্পন্ন বোরো জাত। ২.বিনাধান-৮ পরিপক্কতা পর্যমত্ম ৮-১০ ডিএস/মিটার এবং চারা অবস্থায় ১২-১৪ ডিএস/মিটার মাত্রার লবণাক্ততা সহনশীল । ৩.বিনাধান-৮ এ আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান। ইহা একটি আলোক অসংবেদনশীল জাত। ৪.এ জাতের ডিগ পাতা খাড়া এবং লম্বা। পরিপক্ক অবস্থা পর্যমত্ম পাতা এবং কান্ডের গোড়ার অংশ সবুজ থাকে। ৫.পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা ৯০-৯৫ সে.মি.। ৬.এ জাতের জীবনকাল বোরো মৌসুমে ১৩০- ১৩৫ দিন এবং আমন মৌসুমে ১২০-১২৫ দিন (লবণাক্ত জমি) । ৭. ১০০০ টি পুষ্ট ধানের ওজন ২৬.৭ গ্রাম। ৮.বীজ উজ্জল খড়ের মতো ও মাঝারী মোটা। চাল মাঝারী মোটা । ৯.জাতটি বিভিন্ন রোগ যথা- পাতা পোড়া, খোল পোড়া, খোল পঁচা, ইত্যাদি রোগ তুলনামূলকভাবে প্রতিরোধ করতে পারে। মাজরা পোকা, সবুজ পাতা ফড়িং, বাদামী গাছ ফড়িং ইত্যাদি পোকার আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাও তুলনামূলকভাবে বেশী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy