1 Answers
নিজেকে ধূমপান থেকে বিরত রাখার জন্য সবার আগে জরুরী সদিচ্ছা থাকা। তবে এই সদিচ্ছা থাকলেও অনেকেই ধূমপান থেকে দূরে থাকতে পারেন না। তাই যেকোনো ভাবেই হোক নিজেকে এই অভ্যাস থেকে মুক্তি দেবার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। অনেকেই বিকল্প হিসেবে বিভিন্ন ধরণের মাদক জাতীয় দ্রব্য খুঁজে। আপনি মাদকের সাথে নিজেকে জড়িয়ে লাভবান না হয়ে আরো খারাপের দিকেই যাবেন। আমি ধূমপানের বিকল্প হিসাবে চা কফি কিংবা উপাদেয় জুস এসব পান করার কথা ভাবুন। কারণ আপনি যদি কিছু না কিছু পান করেন আর খুব বেশি চিন্তা না করেন তবে নিকোটিনের নেশা ভুলে যেতে পারবেন। ব্যস্ততা বাড়ালে তা আপনার জন্য অনেকটাই কাজে দেবে। ব্যস্ত হয়ে উঠলেই আপনি ভুলে যেতে পারেন নিকোটিনের লোভ। তবে কাজের ফাঁকে সব সময় মুখরোচক ও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। সেসব খাবার ভুলিয়ে দেবে আপনার নিকোটিনের নেশা। নিজেকে ধূমপান থেকে বিরত রাখার উপায় অনেক। তবে নিজে ঠিক না হলে তেমন কোন লাভ নেই। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয়ার ফলাফল হচ্ছে ধূমপানের প্রারম্ভিক পর্ব। তাই সেই বন্ধুদের সাথে কিছুদিন না মিশে দেখুন যারা ধূমপান করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy