1 Answers
অলওয়েল একটি ফিনল্যান্ড ভিত্তিক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশে এর পাইলট কার্যক্রম চলছে। রোগীর সাথে ডাক্তারের সংযোগ স্থাপন করে মানসম্পন্ন সেবা নিশ্চিত করাই অলওয়েলের লক্ষ্য। অ্যাপ ডাউনলোড করে প্রযুক্তির মাধ্যমে তাদের ডাক্তার অল্প সময়েই রোগীর বাসায় গিয়ে চিকিৎসা দিয়ে থাকেন, যাতে রোগীর সময় সাশ্রয় হয় এবং কষ্ট লাঘব হয়। রোগীর প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি তাদের ডাক্তারদের বড় বৈশিষ্ট্য। যে সকল রোগীর ক্ষেত্রে ঘর থেকে বের হওয়া কষ্টকর অথবা যারা রাস্তার যানজট কিংবা চেম্বারের লম্বা সিরিয়ালকে এড়াতে চান তাদের জন্যে অলওয়েল একটি নির্ভরযোগ্য মাধ্যম। অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়া তো যেতেই পারে। অলওয়েলের সুবিধা সমূহ : যানজট নেই : শহরের দুঃসহ যানজটের মধ্যে অসুস্থ ব্যাক্তিকে নিয়ে ঘরের বাইরে যেতে হচ্ছে না। সিরিয়ালের ঝামেলা নেই : ডাক্তারের চেম্বারের লম্বা সিরিয়ালে বসে থাকার কষ্ট ও সময় বেঁচে যাচ্ছে। সকাল ৮টা - রাত ১০ টা : এর মধ্যে যেকোন সময়ে আমাদের সেবা নিতে পারছেন। চিকিৎসা পরবর্তী সেবা : আপনার সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসার পরেও তারা আপনার সাথে যোগাযোগ করে যাবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি এখনো এদের সার্ভিস ব্যবহার করি নি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy