1 Answers

ইংরেজি ‘কুরিয়ার’ (Courier) শব্দের অর্থ দ্রুত বা সংবাদবাহক আর ‘সার্ভিস’ শব্দের অর্থ হল সেবা। সুতরাং, শাব্দিক অর্থে কুরিয়ার সার্ভিস বলতে সংবাদ আদান-প্রদানের বাহক হিসেবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বুঝায়। ব্যপকভাবে কুরিয়ার সার্ভিস বলতে ডাক বিভাগের পাশাপাশি বেসরকারি এমন প্রতিষ্ঠানকে বুঝায় যারা বাহক আইনের অধিনে চিঠি পত্র, দলিল দস্তাবেজ, জরুরি ডকুমেন্টস, বিভিন্ন মালামাল ও উপহার সামগ্রী ইত্যাদি বিশ্বস্ততার সাথে দ্রুতগতিতে প্রাপকের নিকট পৌঁছে দিয়ে থাকে।

4697 views Answered

Next steps