1 Answers
SEO (Search Engine Optimization) কত প্রকার ও কি কি? বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল বা প্রত্যেক SEO & Expert এসইও এর প্রকারভেদ সম্পর্কে বিভিন্ন তথ্য উল্লেখ করেছেন। আমি বলবো না সেগুলো ভুল। অনেক SEO Expert এসইও এর প্রকারভেদ সম্পর্কে দ্বিমত পোষণ করে থাকেন। তাহলে চলুন দেখা যাক, SEO কত প্রকার ও কি কি? কাজের পদ্ধতি অনুসারে এসইও সাধারণত তিন প্রকার। যথাঃ ১. হোয়াইট হ্যাট (White Hat SEO) ২. ব্ল্যাক হ্যাট(Black Hat SEO) ৩. গ্রে হ্যাট (Gray Hat SEO) হোয়াইট হ্যাট SEO : SEO বা Search Engine Optimization- এর যে পদ্ধতি কোনো প্রকার স্পামিং না করে সঠিক নিয়ম অনুসারে সার্চ ইঞ্জিন গুলতে কি-ওয়ার্ড র্যাংক করা হয় তাকে হোয়াইট হ্যাট এসইও বলে। কাজের উপর ভিত্তি করে হোয়াইট হ্যাট এসইও কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ ১. অন পেজ (On page SEO) ২. অফ পেজ (off page SEO) অন পেজ SEO : একটি ওয়েবসাইটের বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাংক করানোর উদ্দেশ্যে অভ্যন্তরীণ যে সব কাজ করা হয় তাকে অন পেজ এসইও বলে। অন পেজ এসইও এর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো হলোঃ- 1. Domain, Domain Name, Domain Address/URL 2. Title, Keyword, Description 3. NO-follow, DO-follow 4. HTML Tag H1, H2 and H3 5. Keyword Research 6. Website Analysis 7. Content Optimization etc. অফ পেজ SEO : যে কোনো ওয়েবসাইটের প্রচার এবং জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়েবসাইটে URL Share, Link Building এবং যে প্রচারনা করা হয় তাকে অফ পেজ এসইও বলে। অফ পেজ এসইও এর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো হলঃ- 1. Web 2.0 2. Link Building 3. Forum Posting 4. Article Submission 5. Social Bookmarking 6. Review Submission 7. PDF Submission 8. Video Submission 9. Image Submission 10. Directory Submission 11. Guest Post 12. Email Marketing ব্ল্যাক হ্যাট SEO: যে পদ্ধতিতে সার্চ এঞ্জিন গুলোকে বোকা বানিয়ে কোনো কোনো পেজ কে র;্যাংক করা হয় তাকে ব্ল্যাক হ্যাট SEO বলে। ব্ল্যাক হ্যাট এসইওএর জন্য কিছু পদ্ধতি দেওয়া হলোঃ- 1. Doorway Page 2. Keyword Stuffing 3. Invisible Article 4. Duplicate Content 5. Paid Backlink গ্রে হ্যাট SEO: ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইওএর সংমিশ্রিত প্রক্রিয়াকেই বল হয় গ্রে হ্যাট এসইও। ট্রাফিক বা ভিসিটরের উপর ভিত্তি করে Search Engine Optimization কে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ ১. অরগানিক (Organic SEO) 2. নন-অরগানিক (Nonorganic) SEO অরগানিক SEO : বৈধ পদ্ধতিতে অরগানিক ট্রাফিক বা ভিসিটরকে ওয়েবসাইটে নিয়ে আসার প্রক্রিয়াকেই অরগানিক এসইও বলে। অন পেজ এসইও এবং অফ পেজ এসইও টাই হচ্ছে অরগানিক এসইও । নন-অরগানিক SEO : নন-অরগানিক বা কৃত্তিম এসইও খুব দ্রুত আপনার ওয়েবসাইটকে র্যাংক করানোর জন্য টাকা দিয়ে ট্রাফিক কিনে আনার একটি পদ্ধতি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy