1 Answers
সমবর্তিত ও অসমবর্তিত আলোর মধ্যে নিম্নলিখিত পার্থক্য পরিলক্ষিত হয় : অসমবর্তিত আলোক স্বাভাবিক আলোক তরঙ্গ যা এর গতির অভিমুখের সাথে লম্বভাবে চারিদিকে সমান বিস্তারে কম্পিত হয়, তাকে অসমবর্তিত আলোক বলে। অসমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ প্রতি সেকেন্ডে বহুবার পরিবর্তিত হয়। অসমবর্তিত আলোকের কোনো প্রকারভেদ নেই। সমবর্তিত আলোক একটি তলে বা এর সমান্তরাল তলে কম্পমান আড় তরঙ্গ বিশিষ্ট আলোককে সমবর্তিত আলোক বলে। কিন্তু সমবর্তিত আলোকের কম্পনের অভিমুখ একটি নির্দিষ্ট তলে আবদ্ধ থাকে। সমবর্তিত আলোক তিন প্রকারের হতে পারে। যথাঃ (ক) রেখা সমবর্তন, (খ) বৃত্তীয় সমবর্তন এবং (গ) উপবৃত্তীয় সমবর্তন।
9750 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy