1 Answers

সমোষ্ণ ও রূদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ সমোষ্ণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির রেখে কোন গ্যাসকে প্রসারিত বা সংকুচিত করা হয় তাকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে, কিন্তু তাপ ধ্রুব থাকে না অর্থাৎ dT = 0। এই প্রক্রিয়ায় তাপ বর্জন বা শোষণ করা হয়। গ্যাসের আধার বা পাত্র সুপরিবাহী হওয়া আবশ্যক। এটি একটি ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক (বয়েলের সূত্র) : PV = ধ্রুবক। রূদ্ধতাপীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত বা সংকুচিত করতে বাইরে থেকে কোন তাপ সরবরাহ করা হয় না বা গ্যাস থেকে কোন তাপ অপসারণ করা হয় না তাকে রূদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুব থাকে না কিন্তু তাপের পরিবর্তন হয় না অর্থাৎ dQ = 0। এই প্রক্রিয়ায় তাপ বর্জন বা শোষণ করা হয় না। গ্যাসের আধার বা পাত্র কুপরিবাহী হওয়া আবশ্যক। এটি একটি দ্রুত প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের সম্পর্ক : PVy = ধ্রুবক।

9229 views

Related Questions