1 Answers

সাধারণভাবে সমগোত্রীয় শ্রেণির যৌগসমূহের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ - এরা অভিন্ন মৌল দ্বারা গঠিত। একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আণবিক ভরের ভিত্তিতে পাশাপাশি দুটি সমগোত্রকের মধ্যে –CH2– মূলকের পার্থক্য বিদ্যমান। প্রত্যেক সমগোত্রীয় শ্রেণির একটি নির্দিষ্ট কার্যকরীমূলক থাকে। এদের ভৌত ধর্মে নিয়মিত ক্রম লক্ষ্য করা যায়। আণবিক ভর বৃদ্ধির সাথে এদের ভৌত ধর্ম যেমন - গলনাংক, স্ফুটনাংক ও ঘনত্ব বৃদ্ধি পায় এবং দ্রাব্যতা হ্রাস পায়। এদের রাসায়নিক ধর্মে সাদৃশ্য বিদ্যমান। একই সাধারণ নিয়মে এদের প্রস্তুত করা যায়।

5892 views Answered

Next steps