1 Answers

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য আলোচনা করা হলোঃ সংরক্ষণশীল বলের ক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য হয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় কাজের পরিমাণ শূন্য হয় না। সংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল নয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল নয়। কিন্তু অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল। সংরক্ষণশীল বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় সম্পাদিত কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব নয়। সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয়। কিন্তু অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতা সংরক্ষিত হয় না।

9923 views Answered

Next steps