1 Answers
ট্রান্সফরমার ও তড়িৎ মোটরের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ ট্রান্সফরমার যে যন্ত্রের সাহায্যে সহজেই এসি প্রবাহের উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা যায় তাকে ট্রান্সফরমার বলে। তড়িৎ চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ট্রান্সফরমার তৈরি করা হয়। বিদ্যুৎ শক্তি প্রেরণ ও বন্টন ব্যবস্থায় ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তড়িৎ মোটর যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে তড়িৎ মোটর বলে। তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে কাজে লাগিয়ে তড়িৎ মোটর তৈরি করা হয়। বৈদ্যুতিক পাখা, পাম্প প্রভৃতি যন্ত্রে তড়িৎ মোটর ব্যবহার করা হয়।
5740 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy