1 Answers

১। আহ্নিক গতিতে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে। বার্ষিক গতিতে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করে। ২। একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা। আর একবার সম্পূর্ণ পরিক্রমণে সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা। ৩। আবর্তন গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রি হয়। আর পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ঋতুপরিবর্তন ঘটে। ৪। আবর্তন গতির জন্য ভূ-পৃষ্ঠের ওপর যেকোন চলমান বস্তুর গতিবিক্ষেপ ঘটে। আর পরিক্রমণ গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি হয়।

7201 views Answered

Next steps