1 Answers
যৌগঃ দুই বা ততোধিক মৌলের পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলে তাকে যৌগ বলে। যেমনঃ পানির মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হয় পানি (H₂O) অনু গঠন করে। সুতরাং পানি একটি যৌগ। আবার, সোডিয়াম পরমাণুর সাথে একটি ক্লোরিন পরমাণু আয়নিক বন্ধন দ্বারা যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড (NaCl) যৌগ গঠন করে। একইভাবে দুটি হাইড্রোজেন পরমাণু একটি সালফার পরমাণু এবং চারটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড (H₂SO₄) যৌগ গঠন করে। আরো কিছু যৌগের উদাহরণঃ HCl ; H₃PO₄ ; HNO₃ ; KCl ইত্যাদি
4832 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy