1 Answers

ক্রিয়াপদের মূলকে ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমনঃ কর, যা, খা, চল্ প্রভৃতি। আবার, ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়; এদের একটি হলো ধাতু বা ক্রিয়ামূল, অন্যটি হলো ক্রিয়া বিভক্তি। ধাতু বা ক্রিয়ামূলের প্রকারভেদ বাংলা ভাষায় দেড় হাজারের মতো ক্রিয়ামূল বা ধাতু রয়েছে। গঠনগত দিক বিবেচনায় ধাতুকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ ১. মৌলিক বা সিদ্ধ ধাতু, ২. সাধিত ধাতু এবং ৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।

10404 views Answered

Next steps