1 Answers

যেসব বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে ঐ শব্দটিকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে, সেসব বর্ণ বা বর্ণসমষ্টিকে বিভক্তি বলে। যেমনঃ শিশুরা খেলছে। এখানে ‘শিশু’ শব্দের শেষে ‘রা’ যুক্ত হয়ে ‘শিশুরা’ হয়েছে এবং ‘খেল্’ ক্রিয়ামূলের শেষে ‘ছে’ যুক্ত হয়ে ‘খেলছে’ হয়েছে। এই ক্ষেত্রে ‘রা’ এবং ‘ছে’ হলো বিভক্তি। বিভক্তির প্রকারভেদ বিভক্তি দুই প্রকার। যথাঃ (ক) শব্দ বিভক্তি ও (খ) ক্রিয়া বিভক্তি।

9477 views Answered

Next steps